ভিডিও দেখানোর কথা বলে শিশুর মুখ বেঁধে ধর্ষণচেষ্টা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:১৯ এএম, ১৫ মার্চ ২০১৯

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় ভিডিও দেখানোর কথা বলে সাত বছরের এক শিশুকে মুখ বেঁধে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে সুমন (২০) নামের এক যুবকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরের দিকে তল্লা এলাকার নুর হোসেন চেয়ারম্যানের ভাড়াবাড়িতে এ ঘটনা। এ ঘটনায় রাতে শিশুর মা বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

এদিকে শিশুটিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত যুবক সুমন। অভিযুক্ত যুবক একই বাড়ির ভাড়াটিয়া বাবুলের ছেলে।

মামলার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শুভ আহম্মেদ শিশুটির পরিবারের বরাত দিয়ে জানান, শিশুর পরিবারের পার্শ্ববর্তী ভাড়াটিয়া বাবুলের বখাটে ছেল যুবক সমুন শিশুকে ভিডিও দেখানোর কথা বলে তাদের ঘরে নিয়ে যায় এবং মুখ বেঁধে ধর্ষণচেষ্টা চালায়।

শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালাতে বল প্রয়োগ করা হয়। এতে রক্তাত্ব জখম হয়েছে বলে শিশুর মামা জানিয়েছেন। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে বখাটে যুবকটি পালিয়ে যায়।

এলাকাবাসী জানান, সুমন একজন চিহ্নিত বখাটে। সে এর আগেও এমন বেশ কয়েকটি ঘটনা ঘটিয়ে পার পেয়ে গেছে। বিচার না হওয়ার কারণে ছেলেটি দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে।

মো. শাহাদাত হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।