সরাইলে ৩শ বছরের পুরনো শিবলিঙ্গের মূর্তি চুরি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রায় ৩শ বছরের পুরনো একটি শিবলিঙ্গের মূর্তি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার ভোররাতে উপজেলা সদরের শ্রী শ্রী আনন্দময়ী কালী মন্দিরে এ চুরির ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরাইল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আনন্দময়ী কালী মন্দিরের সাধারণ সম্পাদক সুবিমল ধর জাগো নিউজকে জানান, সোমবার ভোররাতে বৃষ্টির সময় বিদ্যুৎ না থাকার সুযোগে একদল দুর্বৃত্ত মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কষ্টি পাথরের মূর্তি মনে করে প্রায় ৩শ বছরের পুরনো শিবলিঙ্গের মূর্তিটি চুরি করে নিয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ ঘটনায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজিজুল আলম সঞ্চয়/এসএস/পিআর