ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ২৯ মার্চ ২০১৯
পলাতক নূর নবী মরণ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সোনামিয়া মার্কেট এলাকায় পারিবারিক ও ব্যবসায়ীক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই মোস্তফা তালুকদার (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা সোনামিয়া বাজার এলাকার হানিফ তালুকদারের ছেলে। এ ঘটনায় ছোট ভাই নূর নবী মরণ (৩৫) পলাতক রয়েছেন। নিহত মোস্তফা তালুকদারের বাবা, অপর এক ভাই ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ওসি শাহীন পারভেজ জানান, সিদ্ধিরগঞ্জের সোনামিয়া মার্কেটে মোস্তফা স্টোর নামের চাল ও মুদি সামগ্রীর দোকান রয়েছে। পারিবারিক ও ব্যবসায়ীক কলহের জের ধরে বাবা ও দুই ছেলের মধ্যে রাতে দোকানে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দোকানে থাকা চাল মাপার পট দিয়ে নূর নবী মরণ তার বড় ভাই মোস্তফার বুকের বাম দিকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মোস্তফার মৃত্যু হয়। ঘটনার পর মরণ পালিয়ে যান।

এদিকে এ ঘটনা পুলিশকে না জানিয়ে মোস্তফার মরদেহ দাফনের উদোগ নেয় তার স্বজনরা। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করতে গেলে মোস্তফার স্বজনরা বাধা দেন। তবে পুলিশ রাত সাড়ে ১০টায় মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। তাদের গ্রামের বাড়ি ঢাকার দোহারের জয়পাড়া এলাকায়।

হোসেন চিশতী সিপলু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।