গোপালগঞ্জে বাসচাপায় একজনের মৃত্যু


প্রকাশিত: ০৭:৩৮ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৫

গোপালগঞ্জে বাসচাপায় টিপু কাজী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ পুলিশ লাইনের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার জগাচ্চর গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, টিপু কাজী বাসে উঠার জন্য চলন্ত একটি বাসকে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়ার সময় বাসটি তাকে চাপা দিয়ে দ্রুত চলে যায়।

গোপালগঞ্জ সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে  ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসএম হুমায়ুন কবীর/এসএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।