ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহনে চাঁদাবাজি, আটক ১৩

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ৩১ মে ২০১৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অভিযান চালিয়ে ১৩ জন পরিবহন চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪৯ হাজার টাকা ও ১৩টি মোবাইল উদ্ধার করা হয়। শুক্রবার সকালে মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড় থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ঢাকার যাত্রাবাড়ী ২২নং শহীদ ফারুক রোড এলাকার মৃত সোহরাব হোসেনের ছেলে মো. শরিফ (৩০), ঝালকাঠির রাজাপুর দক্ষিণ তারাবুনিয়া এলাকার মৃত সৈয়দ আলমগীর হোসেনের ছেলে সৈয়দ আহসান উদ্দিন ওরফে জুয়েল (৩৬), ময়মনসিংহ কাসাইরাচর এলাকার মৃত নিজাম উদ্দিনের ছেলে জলিল মিয়া (৪২), নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে মো. মাসুদ (৩৬), বাগেরহাটের কুটিখালী এলাকার মো. হানিফ হাওলাদারের ছেলে মো. সিদ্দিক (২০), বরিশালের আড়াইপাখি এলাকার মো. সাহেব আলীর ছেলে ফারুক হোসেন (৬৩), নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটিপাড়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম (৩০), পাবনার চকসেলন্দা এলাকার মৃত জুলমত সর্দারের ছেলে সোরাব হোসেন সর্দার (৭০), নারায়ণগঞ্জের ফতুল্লার মাহমুদপুর এলাকার আবুল হোসেন শিকদারের ছেলে রিপন শিকদার (৩৫), কুমিল্লার নিমতলা ভূঁইয়া বাড়ির আহসান উল্লাহর ছেলে সাকিল ইসলাম ভূঁইয়া (২৪), সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার মো. বশির উদ্দিনের ছেলে সোহেল (২৬), নোয়াখালীর ঘাটলা এলাকার মো. আবুল কালামের ছেলে মো.মাসুদ ওরফে হাবিব (৩২) ও ফতুল্লার পশ্চিম দেলপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে মাহমুদুন নবী অপু (২৬)।

র‌্যাব-১১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. আলেপ উদ্দিন বলেন, মহাসড়কের বিভিন্ন এলাকায় পরিবহন থেকে চাঁদাবাজি করে আসছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইল মোড়ে অভিযান চালিয়ে ১৩ জন চাঁদাবাজাকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরিবহন চাঁদাবাজদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

হোসেন চিশতী সিপলু/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।