রূপগঞ্জে মুদি দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ০৩ জুন ২০১৯
ফাইল ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে এক মুদি দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার দুপুরে উপজেলার মাছিমপুরের ব্রাহ্মণগাঁও এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।

তিনি জানান, উপজেলার মাছিমপুরের ব্রাহ্মণগাঁও এলাকায় দীর্ঘদিন ধরে মুদি-মনোহারি দোকানিরা মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করছে বলে অভিযোগ ছিল। এই অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে ওই এলাকায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় মুদি দোকানি আলামিন মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে সাতদিনের কারাদণ্ডাদেশ দেয়া হয়।

আলামিন মিয়া ব্রাহ্মণগাঁও এলাকার খোরশেদ মিয়ার ছেলে।

মীর আব্দুল আলীম/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।