স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:৫১ এএম, ০৩ জুলাই ২০১৯

 

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় উপজেলায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকেলে সোনারগাঁ উপজেলার শেখকান্দা এলাকায় এমন ঘটনা ঘটলে সংবাদ পেয়ে পুলিশ রাতে নিহত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনারগাঁ ইউনিয়নের শেখকান্দা গ্রামের মুদি ব্যবসায়ী বাচ্চু মিয়ার (৫০) সাথে তার স্ত্রী মুকতাজের তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। তারই জের ধরে মঙ্গলবার বিকেলে বাচ্চু মিয়া তার স্ত্রী মুকতাজাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর তিনি নিজে ঘরের আঁড়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

স্বামীর হাতে স্ত্রী হত্যা তার পর স্বামীর আত্মহত্যা এ নিয়ে সর্বত্রই তোলপাড় সৃষ্টি হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে নিহতদের বাড়িতে মানুষের ঢল নামে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মো. শাহাদাত হোসেন/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।