জুয়া-ক্যাসিনো থেকে বিরত থাকতে হবে : পাটমন্ত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৪:৩২ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৯

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। মাদক, জুয়া ও ক্যাসিনোসহ অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। তাহলেই ২০৪১ সালের আগে বাংলাদেশ উন্নত দেশে রূপান্তর হবে।

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘শুভ দিনে সোনার বাংলার স্বপ্ন কথা’ স্লোগানে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মাসব্যাপী আলোকচিত্র প্রদর্শনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

পাটমন্ত্রী বলেন, মুড়াপাড়া রূপগঞ্জ প্রেস ক্লাব থেকে উপজেলা পরিষদ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের ছবি দেখে আমি মুগ্ধ। এমন উদ্যোগের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমকে ধন্যবাদ জানাই।

ইউএনও মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান ভুইয়া, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান শাহরিয়ার পান্না সোহেল ও মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি আলম নিলা।

মীর আব্দুল আলীম/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।