টিভি দেখার কথা বলে ডেকে নিয়ে শিশু ধর্ষণ, ধর্ষকের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৩:০৫ পিএম, ০৩ অক্টোবর ২০১৯

নারায়ণগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ফিরোজ মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দীন আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ফিরোজ মিয়া বরিশালের ডাকুয়া নারায়ণপুর এলাকার মৃত আমির হোসেনের ছেলে। তিনি পরিবার নিয়ে ফতুল্লা থানার ফরাজিকান্দা এলাকার বসবাস করেন।

মামলার বরাত দিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর রকিব উদ্দিন জানান, ২০১৫ সালের ১৪ মার্চ সকালে একই বাড়ির ভাড়াটিয়া ফিরোজ মিয়া শিশুটিকে টিভি দেখার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। জরিমানার ৫০ হাজার টাকা আদায় করে ভুক্তভোগী শিশুর পরিবারকে দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

শাহাদাত হোসেন/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।