মেশিনে ওড়না পেঁচিয়ে নারী শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১০:০৪ পিএম, ১৮ অক্টোবর ২০১৯
ফাইল ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে রোলার মেশিনে ওড়না ও চুল পেঁচিয়ে রিতা আক্তার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। শুক্রবার উপজেলার মেঘনা শিল্পনগরী এলাকার এম এম নামের একটি গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

নিহত রিতা আক্তারের বাড়ি রংপুরে কাউনিয়া উপজেলার পঞ্চগরম গ্রামে। বাবার নাম রিয়াজউদ্দিন। তিনি মেঘনা শিল্পনগরী এলাকায় স্বপরিবারে বসবাস করেন।

সহকর্মীরা জানান, রিতা আক্তার কারখানার রোলার মেশিনের হেলপার ছিলেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মেশিনের কাছে দাঁড়িয়ে থাকার সময় অসাবধানতাবশত তার শরীরের ওড়না মেশিনে ঢুকে যায়। এ সময় তাকে মেশিন টেনে হিঁচড়ে নিয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) জুবায়ের মৃধা জানান, নিহতের পরিবার কোনো মামলা-মোকদ্দমা করবে না মর্মে জানিয়ে তার মরদেহ নিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে গার্মেন্টসের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি।

মো. শাহাদাত হোসেন/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।