ইলিশের ট্রাক খাদে পড়ে প্রাণ গেল দুইজনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:০৭ এএম, ১৩ নভেম্বর ২০১৯

ঢাকায় ইলিশ মাছ নিয়ে যাওয়ার সময় ট্রাক খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। বুধবার (১৩ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার বাহার চরা এলাকার মতিউর রহমানের ছেলে মাছ চালানকারী সৈয়দ হোসেন (৩৫) ও ট্রাকের হেলপার (২৫)। তার নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মহাসড়কের কোরপাইয়ে একটি মাছভর্তি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মাছের চালানকারী ও হেলপার নিহত হয়েছেন। তারা চট্টগ্রাম থেকে মাছগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করছে।

কামাল উদ্দিন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।