পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৯:৩১ এএম, ৩০ ডিসেম্বর ২০১৯

সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে। সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল রোববার (২৯ ডিসেম্বর) পঞ্চগড়ে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ১ ডিগ্রি। একইদিন দেশের মধ্যে সর্বনিম্ন ৪ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। যা সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টায় ৫ ডিগ্রিতে গিয়ে পৌঁছায়।

এদিকে ভোরে ঘন কুয়াশায় ঢেকে ছিল গোটা এলাকা। তবে সকাল ৮টার পর সূর্যের দেখা মেলে। এতে কিছুটা স্বস্তি পেলেও উত্তরের হিমেল বাতাসে দুর্ভোগের শেষ নেই নিম্ন আয়ের মানুষদের। বেশি সমস্যায় পড়েছেন খেটে খাওয়া মানুষ। শীতে দৈনন্দিন আয় কমে গেছে রিকশা-ভ্যানচালক ও দিনমুজুরদের।

সফিকুল আলম/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।