ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ২৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৫ মে ২০২০

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। সোমবার (৪ মে) রাতে সদর উপজেলার বকশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে বকশিপুর গ্রামের নাসির উদ্দিনের সঙ্গে খলিল হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।এরই জের ধরে সোমবার রাতে খলিলের সমর্থক বিপ্লবের সঙ্গে নাসিরের সমর্থক মাসুদ রানার বাকবিতণ্ডা হয়। এরই একপর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ অন্তত ২৫ জন আহত হন। খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সংবাদ শোনার পর সেখানে পুলিশ পাঠানো হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্দুল্লাহ আল মাসুদ/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।