চান্দিনা পৌর নির্বাচনে নৌকার বিজয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ১৬ জানুয়ারি ২০২১

কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শওকত হোসেন ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহা. জাহাঙ্গীর হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

নৌকা প্রতীকে শওকত হোসেন ভূঁইয়া ৯ হাজার ৪৫১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন জগ প্রতীকে ৩ হাজার ১৫৫ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী শাহ মো. আলমগীর খান ধানের শীষ প্রতীকে ২ হাজার ৬৯৫, এলডিপি মনোনীত প্রার্থী জামশেদ আহম্মদ জাকি ছাতা প্রতীকে ১৮৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কাজী রেজাউল করিম হাতপাখা প্রতীকে ৯৪৪ ভোট পেয়েছেন।

কামাল উদ্দিন/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।