চাঁদপুরে ঈগল পাখির ৩ বাচ্চা উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০১:১৯ এএম, ১৫ মার্চ ২০২১

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ঈগল পাখির ৩টি বাচ্চা উদ্ধার করা হয়েছে। গত ১০ মার্চ দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পশ্চিম পাশে পৌরসভার বড়ালী সারেং বাড়িতে এক যুবকের কাছ থেকে বাচ্চাগুলোকে উদ্ধার করে ফরিদগঞ্জ বন বিভাগ।

জানা গেছে, ফেসবুকের একটি পোস্টে ‘বি‌রল প্রজাতির ঈগল পাখি বিক্রি হবে’— এমন একটি স্ট্যাটাস চোখে পড়ে জেলা বন বিভাগ কর্মকর্তা তাজুল ইসলামের। তিনি সঙ্গে সঙ্গে খোঁজ নিয়ে পাখিটিকে উদ্ধার করতে উপজেলা বন বিভাগ কার্যালয়ের ম্যানেজার মাসুদ মিয়াকে নির্দেশ দেন। মাসুদ মিয়া খবর পেয়ে সারেং বাড়িতে গিয়ে পাখি ৩টি উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। সেখানে পাখিগুলোর চিকিৎসা ও খাবার দেয়া হচ্ছে।

jagonews24

বড় গাছে পাখির বাসা ছিল। কিন্তু গাছটি কেটে ফেললে আশিক নামের ওই যুবকের হাতে পাখিগুলো ধরা পড়ে। ধারণা করা হচ্ছে, পাখিগুলো এক থেকে দেড় মাস বয়সী হবে। তারা উড়তে পারছে না। পাখি তিনটি বর্তমানে বন বিভাগ ফরিদগঞ্জে রয়েছে। ডানা ছড়ানো অবস্থায় পাখিটির দৈর্ঘ্য দুই ফুট। ছাই রঙের পালকের মধ্যে সাদা হালকা ডোরাকাটা দাগ রয়েছে। কয়েক দিনের মধ্যে পাখিগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণি বিভাগে গবেষণার জন্য দেয়া হতে পারে।

jagonews24

এ বিষয়ে শাখা ব্যবস্থাপক মাসুদ মিয়া বলেন, ‘এই মুহূর্তে পাখিগুলোর সকল খরচ আমি বহন করি। প্রতিদিন এক থেকে দেড় কেজি ছোটমাছ দিতে হয়। এইপাখিগুলোকে নিজের মতো করে দেখাশোনা করি। দিনে দিনে তাদের প্রতি মায়া বেড়ে যাচ্ছে।’

এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।