কোস্টগার্ডের অভিযানে জব্দ হলো ১২শ কেজি জাটকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০১:৪১ পিএম, ১৫ মার্চ ২০২১

চাঁদপুরে বিশেষ অভিযান চালিয়ে ১২শ কেজি জাটকাসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড। এসময় একটি পিকআপ ও ১টি সিএনজি জব্দ করা হয়।

কোস্টগার্ড চাঁদপুর স্টেশনের দেওয়া তথ্যমতে, ভোর ৩টা থেকে ৪টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর কালিবাড়ী মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। পরে সকাল ৯টায় স্টেশন কমান্ডার লেফটেনেন্ট এম আসাদুজ্জামান ও সহকারী মৎস্য কর্মকর্তা জহুরুল ইসলামের উপস্থিতিতে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এম মন্জুরুল মোর্শেদ কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে প্রত্যেককে পৃথক অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।

আটকরা হলেন- জাহাঙ্গীর হোসেন (৪০), মো. মনির হোসেন (৩৪), মো. নূর মোহাম্মদ (৩৪), মোহাম্মদ ফজল খান (৫৫), মো. সুমন (৩২) ও শওকত আলি সরকার (৪৮)।

কোস্টগার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেনেন্ট এম আসাদুজ্জামান জানান, সরকার নির্দেশিত সময়ে কোস্টগার্ডের জাটকা নিধন রক্ষা কার্যক্রমের এমন অভিযান অব্যাহত থাকবে।

নজরুল ইসলাম আতিক/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।