জমি নিয়ে বিরোধে কাঠের বাটাম দিয়ে বড় ভাইকে খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:২৮ পিএম, ০৭ মে ২০২১

নাটোরের লালপুরে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের কাঠের বাটামের আঘাতে বড় ভাই জান আলী (৫০) নিহত হয়েছেন। শুক্রবার (৭ মে) দুপুরে উপজেলার আট টিকা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জান আলী একই গ্রামের মৃত মফিজ উদ্দিনে ছেলে।

পুলিশ জানায়, উপজেলার দুর দুরিয়া ইউনিয়নের আটটিকা গ্রামের মৃত মফিজ উদ্দিনের পাঁচ ছেলের মধ্যে জমি বন্টন নিয়ে বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে ভাইরা জমি নিয়ে আলোচনায় বসলে মো. জান আলীর সঙ্গে ছোট ভাই আনসারের কথা কাটাকাটি হয়।

এসময় পাঁচ ভাইয়ের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে জান আলীকে কাঠের বাটাম দিয়ে আঘাত করলে তিনি আহত হন। তাকে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এসএমএম/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।