সড়কের পাশ থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:০২ পিএম, ২২ মে ২০২১
ফাইল ছবি

কুমিল্লার দাউদকান্দিতে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ মে) বিকেলে উপজেলার গৌরীপুর পেন্নাই বাসস্ট্যান্ড সংলগ্ন সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জাগো নিউজকে জানান, উপজেলার গৌরীপুর ইউনিয়নের পেন্নাই বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সড়কের পাশে অজ্ঞাত নারীর লাশ পড়ে থাকতে দেখে সকাল সাড়ে ১০টায় স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিকেল ৩টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠায়।

দুষ্কৃতকারীরা অন্যত্র হত্যা করে লাশ এখানে ফেলে যায় বলে ধারণা পুলিশের।

এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।