পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন কুমিল্লার দুই সাংবাদিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১১ জুলাই ২০২১

পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২০-২১ পেলেন কুমিল্লার দুই সাংবাদিক।

রোববার (১১ জুলাই) বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদফতরের আয়োজনে এক ভার্চুয়াল সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ পুরস্কার ঘোষণা করেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সভাপতি, অনলাইন নিউজ পোর্টাল কুমিল্লা নিউজের সম্পাদক ও ডেইলি নিউ এইজের কুমিল্লা জেলা প্রতিনিধি ইয়াসমীন রীমা এবং দৈনিক বাংলাদেশের খবর, স্থানীয় দৈনিক ময়নামতির চৌদ্দগ্রাম উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক চৌদ্দগ্রামের নির্বাহী সম্পাদক মো. এমদাদ উল্যাহ।

জানা যায়, বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদফতর প্রতি বছর প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শ্রেষ্ট প্রতিবেদককে মিডিয়া অ্যাওয়ার্ড দিয়ে থাকে।

সাংবাদিক ইয়াসমীন রীমা ‘মাতৃদুগ্ধ কর্নার প্রতিষ্ঠা সময়ের দাবি’- এ প্রতিবেদনের জন্য এ পুরস্কার লাভ করেন। এছাড়া তিনি ২০১৯ সালে নারী উন্নয়ন ফাউন্ডেশন ও নারী ক্ষমতায়ন মিডিয়া অ্যাওয়ার্ড পুরস্কার, ২০১৮ সালে উইমেন জার্নালিজম নেটওয়ার্ক পুরস্কার, ২০১৩ সালে কীর্তিমতী নারী সন্মাননা পুরস্কার, ২০১১ সালে ইউনিসেক্স জার্নালিজম পুরস্কার, ২০১০ সালে প্রথম আলো মাদকবিরোধী পুরস্কার, ২০০৭ সালে মিডিয়া ডিজার্ডস ম্যানেজমেন্ট পুরস্কার এবং প্যানেস ও সাউথ এশিয়া পুরস্কার, ২০০৬ সালে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন পুরস্কার, ২০০৪ সালে বাংলাদেশ সেন্টার ফর ডেভোলপমেন্ট পুরস্কার ও ইউএনএফপিএ পুরস্কার এবং বিভিন্ন বিষয়ের ওপর ৯টি ফেলোশিপ পান।

সাংবাদিক এমদাদ উল্যাহ ‘লোকবল সঙ্কটেও সাফল্য পরিবার পরিকল্পনা অধিদফতরের’- এ প্রতিবেদনের জন্য এ পুরস্কার লাভ করেন। এর আগে তিনি চলতি বছরের ২১ মার্চ পোল্ট্রি মিডিয়া অ্যাওয়ার্ড ২০১৯, ২০২০ সালে মাইগ্রেশন মিডিয়া অ্যাওয়ার্ড ও ২০১৯ সালে সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ প্রবন্ধ প্রতিযোগিতার পুরস্কার লাভ করেন।

এদিকে এ দুই সাংবাদিককে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতারা।

জাহিদ পাটোয়ারী/এসএমএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।