২০০ অসহায় পরিবার পেলো ঈদ উপহার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ০২ মার্চ ২০২৬

সিরাজগঞ্জের কাজীপুরে ‌‘ভয়েস অব কাজীপুর’ নামের একটি সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরে উপজেলার যমুনা নদীর মেঘাই ঘাট এলাকায় এসব বিতরণ করা হয়।

উপহারসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল এক লিটার সয়াবিন তেল, এককেজি খেজুর, এককেজি চিনি, এককেজি লবণ, এককেজি ছোলা, এককেজি মসুর ডাল, একটি ট্যাঙ্ক, একটি সাবান, এক প্যাকেট গুঁড়া দুধ, এক প্যাকেট বেসন, একটি সেমাই প্যাকেট, আধাকেজি মুড়ি, এককেজি খেসারি ডালসহ আরও বেশ কিছু নৃত্যপ্রয়োজনীয় দ্রব্য।

ভয়েস অব কাজীপুর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আশকার পাইনের সভাপতিত্বে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা প্রকৌশলী সাখাওয়াত হোসেন।

তিনি তার বক্তব্যে বলেন, ভয়েস অব কাজীপুর প্রতিষ্ঠালগ্ন থেকেই সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এ ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় সংগঠনের উপদেষ্টা সাজ্জাদুল ইসলাম মিন্টু, আনিছুর রহমান, রোকন সিরাজী ও আব্দুল মজিদ বাবু, সহ-সভাপতি হাজী নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক আশা সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এম এ মালেক/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।