কুমিল্লায় ডোবায় মিলল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ১৪ জুলাই ২০২১

কুমিল্লার দেবিদ্বারে ডোবা থেকে জামশেদ (১৭) নামের এক যুবকের মরহেদ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শিবনগর গোমতী নদীর বেড়িবাঁধ এলাকার একটি ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জামশেদ উপজেলার ছোট আলমপুর এলাকার বাসিন্দা।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার সকাল থেকে যুবকের মরদেহ ডোবার মধ্যে ভাসছিল। পরে তা দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

জাহিদ পাটোয়ারী/এসএমএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।