কুমিল্লায় হামলার ঘটনায় আরও তিনজন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১১:৫৮ পিএম, ১৯ অক্টোবর ২০২১

কুমিল্লা মহানগরীতে মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ অক্টোবর) নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- কুমিল্লা মহানগরীর কাপড়িয়াপট্টি এলাকার মাঈন উদ্দিন, রাশেদ ও এম্বু।

কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) অমল কৃষ্ণ ধর রাতে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ১৩ অক্টোবর কুমিল্লা মহানগরীর নানুয়ার দিঘিরপাড়ে পূজামণ্ডপের ঘটনার পর ওই দিন দুপুরে নগরীর কাপড়িয়াপট্টি এলাকায় চাঁন্দমনি রক্ষাকালী মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০০ জনকে আসামি করে একটি মামলা করা হয়। ওই মামলায় মাঈন উদ্দিন, রাশেদ ও এম্বুকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে ও বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

জাহিদ পাটোয়ারী/এআরএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।