কুমিল্লার ঘটনায় আরও এক মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:৫২ পিএম, ২১ অক্টোবর ২০২১

সাম্প্রদায়িক বিশৃঙ্খলার ঘটনায় কুমিল্লার দেবীদ্বারে আরও একটি মামলা হয়েছে। এ নিয়ে জেলায় মামলা হয়েছে মোট ৯টি। এর মধ্যে আট মামলায় ৭৯১ জনকে আসামি করা হলেও নতুন মামলায় আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে দেবীদ্বার থানার উপপরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা (এসআই) সালাউদ্দিন শামীম জাগো নিউজকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, উপজেলার মহিনপুর ইউনিয়নের বিহারমন্ডল গ্রামে প্রতিমা ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতদের আসামি করে নারায়ন পাল নামে এক ব্যক্তি মামলা করেছেন। তবে মামলায় আসামির সংখ্যা উল্লেখ করা হয়নি।

‘এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করছেন। আশা করছি দ্রুতম সময়ের মধ্যে আসামিরা ধরা পড়বেন।’

এর আগে, কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় পাঁচটি, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় দুটি ও দাউদকান্দি থানায় একটি মামলা হয়েছে। আট মামলায় ৯১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭০০ জনকে আসামি করা হয়েছে। এরই মধ্যে গ্রেফতার হয়েছে ৪৪ জন।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।