ভোক্তার সঙ্গে প্রতারণা, কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ২৪ মার্চ ২০২২
বোতলের গায়ে টিচার সয়াবিন তেলের লেবেল পাল্টিয়ে স্টার সয়াবিন তেলের লেবেল লাগিয়ে করা হচ্ছিল প্রতারণা

কুমিল্লার দাউদকান্দিতে বিভিন্ন পণ্যে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার, সয়াবিন তেলে ওজনে কম দেওয়াসহ ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার দায়ে আবির কনজ্যুমারস ফুড প্রোডাক্টসের মালিককে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ মার্চ) উপজেলার ছান্দ্রা এলাকায় প্রতিষ্ঠানটির কারখানা ও গোডাউনে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

ভোক্তার সঙ্গে প্রতারণা, কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানা

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুকান্ত সাহা।

ভোক্তার সঙ্গে প্রতারণা, কারখানা মালিককে ৩ লাখ টাকা জরিমানা

বিষয়টি নিশ্চিত করে সুকান্ত সাহা জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রতিষ্ঠানটির কারখানা ও গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটি ভোজ্যতেলের বোতলের গায়ে টিচার সয়াবিন তেলের লেবেল পাল্টিয়ে স্টার সয়াবিন তেলের লেবেল লাগিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে। তারা ওজনেও কম দিচ্ছেন। সেই সঙ্গে উৎপাদিত বিভিন্ন পণ্যে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। এসব কারণে প্রতিষ্ঠানটির মালিক রাকিব উদ্দিনকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়।

জাহিদ পাটোয়ারী/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।