ব্রাহ্মণবাড়িয়া কারাগারে কয়েদির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ২০ মে ২০২২
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে দেড় বছরের সাজাপ্রাপ্ত নুরুল ইসলাম (৩৮) নামের এক কয়েদি মারা গেছেন।

শুক্রবার (২০ মে) সকালে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুরুল ইসলাম জেলার আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুরের সৈয়দ আলীর ছেলে।

জেলা কারাগারের সুপার ইকবাল হোসেন জাগো নিউজকে জানান, একটি মাদক মামলার নুরুল ইসলাম দেড় বছরের সাজাপ্রাপ্ত কয়েদি ছিলেন। একমাস আগে তাকে কারাগারে পাঠানো হয়। শুক্রবার ভোরে তিনি অসুস্থ হয়ে পড়েন৷ পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।