ক্ষতিকর রং মেশানো আইসক্রিম নামিদামি ব্র্যান্ডের নামে বিক্রি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০৩ আগস্ট ২০২২

স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহার করে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে আইসক্রিম। পরে সেগুলো নামিদামি ব্র্যান্ডের নামে বাজারে বিক্রি করা হচ্ছে। এ অপরাধে কুমিল্লায় একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৩ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

jagonews24

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, কুমিল্লা সদরের জগন্নাথপুর এলাকায় একটি আইসক্রিম প্রস্তুতকারী প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে দেশের নামিদামি ব্র্যান্ডের নাম ব্যবহার করে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ও ফ্লেভার মিশিয়ে আইসক্রিম বাজারজাত করে আসছিল। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার সকাল থেকে বিশেষ অভিযান চালানো হয়।

এ সময় ঢাকা আইসক্রিম ফ্যাক্টরির মালিক মশিউর রহমানকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় রং ও ফ্লেভারমিশ্রিত পাঁচ হাজার আইসক্রিম জব্দ করে তা ধ্বংস করা হয়।

jagonews24

কুমিল্লার নিরাপদ খাদ্য পরিদর্শক একে আজাদ ও কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।

জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।