চট্টগ্রামে ‘কাচ্চি ডাইন রেস্তোরাঁ’কে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রামের চকবাজার এলাকার ‘কাচ্চি ডাইন’ রেস্তোরাঁকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রেস্তোরাঁটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোনিয়া হক।

রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা, ইঁদুরের প্রাদুর্ভাব, স্যাঁতসেঁতে ফ্লোরসহ মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ না থাকা, খাদ্যপণ্য (মাওয়া) লেবেলিংয়ে নির্ধারিত প্রক্রিয়া ছাড়া অসম্পূর্ণ লেবেলিংসহ নানাবিধ অসংগতি পরিলক্ষিত হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর ৩৩ ধারানুযায়ী প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে এ জরিমানা করা হয়।

অভিযানে থাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার চকবাজার কাচ্চি ডাইনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় দেখা যায়, কাচ্চি ডাইনের রান্নাঘর ও কাঁচামাল সংরক্ষণাগারে তেলাপোকা ও ইঁদুরের উপদ্রব। এ ছাড়া স্যাঁতসেঁতে ফ্লো, খাদ্য কর্মীদের কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। সবমিলিয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিতে তিন লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জরিমানার টাকা তাৎক্ষণিক আদায় করা হয়।

এমডিআইএইচ/এমএএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।