পারিবারিক কলহে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন স্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:১৫ পিএম, ০৪ আগস্ট ২০২২

কুমিল্লার দেবীদ্বারে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগে উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্ত্রীকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বুধবার (৩ আগস্ট) মধ্যরাতে উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাধানগর গ্রামে এ ঘটনা ঘটে।

সোহেল রানা রাধানগর গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপরদিকে অভিযুক্তের নাম হাজেরা বেগম।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ জানান, সোহেলের সঙ্গে দীর্ঘদিন ধরে স্ত্রী হাজেরার কলহ চলছিল। এর জেরে বুধবার দিবাগত রাতে ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত অবস্থায় সোহেল মিয়ার গোপনাঙ্গ কেটে দেন হাজেরা। এ সময় সোহেলের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে উত্তেজিত জনতা হাজেরাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।