বিএনপি-জামায়াত দেশের স্বাস্থ্যসেবা ধ্বংস করেছে: স্বাস্থ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ৩১ আগস্ট ২০২২
ক্লিনিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

বিএনপি-জামায়াত দেশের স্বাস্থ্যসেবা ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, তাদের আমলে একটি মেডিকেল কলেজ হাসপাতালও প্রতিষ্ঠা করতে পারেনি, একজন ডাক্তারও নিয়োগ দিতে পারেনি বরং মানুষের চিকিৎসার প্রথম ধাপ কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছে।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার পানিপাড়া পশ্চিম পাড়া ঈদগাহ মাঠে নূরননেসা-মামিনুল কমিউনিটি ক্লিনিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দেশের জ্বালানি তেল ও দ্রব্যমূল্য সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আন্তর্জাতিকভাবে সব দ্রব্যমূল্য তিনগুণ বেড়েছে। আমাদের যাতে শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পড়তে না হয় এজন্য আগাম ব্যবস্থা নিশ্চিত করতে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে।

আগামী জাতীয় নির্বাচনের জন্য নৌকায় ভোট চেয়ে মন্ত্রী বলেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছেন। যারা আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল আজ তারাই নিশ্চিহ্ন হওয়ার পথে।

চান্দিনা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাব্যবস্থাপক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. ফাতেমা রহমান, চান্দিনা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন, মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ সেলিম প্রধান।

জাহিদ পাটোয়ারী/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।