বিএনপি কোনোভাবেই নির্বাচন রুখতে পারবে না: সমাজকল্যাণ মন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ২২ অক্টোবর ২০২২

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনেই অনুষ্ঠিত হবে। বিএনপি-জামায়াত কোনোভাবে এ নির্বাচন রুখতে পারবে না। এ দেশের মানুষ তাদের ষড়যন্ত্রের সমুচিত জবাব দেবে।

শনিবার (২২ অক্টোবর) দুপুরে লালমনিরহাট শেখ কামাল স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে খেলাধুলা, সাহিত্য-সঙ্গীত চর্চার পদক্ষেপ নিয়েছে। সারাদেশের মানুষ বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্ট উপভোগ করছে। সেই সঙ্গে প্রত্যন্ত অঞ্চল থেকে দেশের ফুটবল খেলার জন্য জাতীয় পর্যায়ে খেলোয়াড় তৈরি হচ্ছে।

নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন: সমাজকল্যাণ মন্ত্রী

জেলা প্রশাসক আবু জাফরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক সাংসদ অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অবসর) আজিজুল হক বীর প্রতীক, জেলা মুক্তিযোদ্ধা সাংসদের কমান্ডার মেজবাহ উদ্দিন আহমেদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল খেলায় লালমনিরহাট সদর উপজেলা দল কালীগঞ্জ উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে।

রবিউল হাসান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।