নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৬:০২ পিএম, ১৪ মার্চ ২০২৩
প্রতীকী ছবি

নেত্রকোনার বারহাট্টায় বজ্রপাতে রেহান মিয়া (৪৫) নামের এক কৃষক মারা গেছেন। এসময় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।

মঙ্গলবার (১৩ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে সাহতা ইউনিয়নের হেলোচিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রেহান মিয়া ওই গ্রামের মৃত রজব আলীর ছেলে।

এলাকাবাসী জানান, বিকেলে দুই শ্রমিক নিয়ে বাড়ির সামনে মাটি কাটছিলেন রেহান মিয়া। এসময় গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই বজ্রপাত হলে ঘটনাস্থলে রেহান মিয়া মারা যান। অন্য দুইজন আহত হয়। পরে তাদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এইচ এম কামাল/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।