ইরান যুদ্ধে ৬ মার্কিন সেনা নিহত: সেন্টকম

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৭ এএম, ০৩ মার্চ ২০২৬
ছবি- হাসান আম্মার/ এপি

ইরানের সঙ্গে চলমান সংঘাতে অন্তত ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

তবে নিহত সেনাদের নাম জানায়নি সেন্টকম। নিহত সেনাদের পরিবারকে তাদের মৃত্যুর খবর দেওয়ার পর ২৪ ঘণ্টা পর্যন্ত নাম প্রকাশ করা হবে না বলে জানিয়েছে তারা।

এক বিবৃতিতে সেন্টকম বলেছে, ইরানে হামলার শুরুতেই নিখোঁজ দুই সেনা নিহতের বিষয় নিশ্চিত হওয়া গেছে। যুদ্ধ এখনো চলছে।

এদিকে, ওমান উপসাগরে থাকা সব ইরানি জাহাজ ধ্বংস করার দাবি করেছে মার্কিন সেনাবাহিনী। সোমবার (২ মার্চ) এক্স-হ্যান্ডেলে এক বিবৃতিতে মার্কিন সেন্ট্রাল কম্যান্ড জানিয়েছে, দুদিন আগে ইরানের ১১টি জাহাজ ছিল ওমান উপসাগরে, আজ সে সংখ্যা শূন্য।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দীর্ঘ কয়েক দশক ধরে ইরান ওমান উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলে হস্তক্ষেপ ও হামলা চালিয়েছে। সে দিন এখন শেষ।

সূত্র: আল-জাজিরা

কেএসআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।