মেরিন ড্রাইভে ১৬ সোনার বারসহ কারবারি আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৭:২৩ পিএম, ২৫ মে ২০২৩

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে চেকপোস্টে তল্লাশিকালে ১৬টি সোনার বারসহ এক কারবারিকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার (২৫ মে) সকালে সড়কের রামু উপজেলার রেজুখাল বিজ্র এলাকার চেকপোস্টে এ তল্লাশি চালানো হয়। উদ্ধার সোনার আনুমানিক ওজন ২ কেজি ৬৫৬ গ্রাম।

বিকেলে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

আটক রায়হান বিন ফারুকী (২৬) উখিয়ার কুতুপালং পূর্বপাড়া গ্রামের মৃত ওমর ফারুকের ছেলে।

৩৪ বিজিবি অধিনায়ক জানান, বৃহস্পতিবার সকালে উখিয়ার কোটবাজার থেকে কক্সবাজারগামী ১টি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করা হয়। মোটরসাইকেলের সিটের নিচে অভিনব কৌশলে লুকায়িত অবস্থায় ১৬টি সোনার বার জব্দ করা হয়। যার আনুমানিক ওজন ২ কেজি ৬৫৬ গ্রাম।

এ সময় সোনার বারগুলোর বৈধ কোনো কাগজপত্র না থাকায় এবং কর-ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধভাবে সীমান্ত দিয়ে সোনা চোরাচালানী কাজে জড়িত থাকায় তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ও সোনার ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

সায়ীদ আলমগীর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।