কুমিল্লা

হরতালবিরোধী সমাবেশে আওয়ামী লীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০১:০৫ পিএম, ২৯ অক্টোবর ২০২৩

কুমিল্লায় হরতালবিরোধী সমাবেশে মো. বিল্লাল হোসেন (৫৮) নামের আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টার দিকে নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে এ ঘটনা ঘটে।

বিল্লাল হোসেন নগরীর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ওয়ার্ডে মৃত আনোয়ার হোসেনের ছেলে।

আরও পড়ুন: কুমিল্লায় বিএনপির মিছিলে লাঠিচার্জ-টিয়ারশেল, আটক ৮

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাজিম জানান, আমরা একসঙ্গে হরতালবিরোধী মিছিল নিয়ে কাপ্তান বাজার থেকে পূবালী চত্বরের শান্তি সমাবেশে আসি। বেলা পৌনে ১১টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে বিল্লাল ভাই অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে পাশের মুন হসপিটালে নিয়ে যাই। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাদ মাগরিব কাপ্তান বাজার কেন্দ্রীয় ঈদগাহ কমপ্লেক্সে তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।