কুমিল্লা মেডিকেল হাসপাতালের পথে তনুর লাশ


প্রকাশিত: ০৬:৪১ এএম, ৩০ মার্চ ২০১৬

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে কলেজছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ। বুধবার বেলা ১১টা ৪০ মিনিটে কবর থেকে লাশ উত্তোলনের পর পুনরায় ময়নাতদন্তের জন্য তনুর লাশ অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালের ফরেনসিক বিভাগে নেয়া হচ্ছে।

Tonu-lash

এর আগে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট ও আদর্শ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লুৎফুন নাহার ও মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজগর আলীর উপস্থিতিতে বেলা পৌনে ১১ টায় তনুর লাশ উত্তোলনের কাজ শুরু করা হয়। এ সময় জেলা পুলিশ, সিআইডি, ডিবি ও সংশ্লিষ্ট প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ ও তনুর বাবা ইয়ার হোসেন ও বড় ভাই নাজমুল হোসেন উপস্থিত ছিলেন।

কামাল উদ্দিন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।