ঢাকা-১৫
সাড়ে ২১ হাজার ভোটে বিজয়ী জামায়াত আমির
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিজয়ী হয়েছেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে আঞ্চলিক (ঢাকা অঞ্চল) নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী এ ফলাফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, এই আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮৫ হাজার ১৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। ২১ হাজার ৬১৪ ভোট বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জামায়াত আমির।
এই আসনে তৃতীয় অবস্থানে আছেন জাতীয় পার্টির প্রার্থী সামসুল হক। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪২১ ভোট।
ঢাকা-১৫ আসনে মোট দিয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৭৭২ জন ভোটার। এর মধ্যে বৈধ ভোট ১ লাখ ৫২ হাজার ৪৮৪টি, আর ভোট বাতিল হয়েছে ২ হাজার ২৮৮টি। প্রদত্ত ভোটের হার ৪৪ শতাংশ।
এসএম/ইএ/জেআইএম