সাভার ও আশুলিয়ায় দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার


প্রকাশিত: ০৬:১৬ এএম, ৩১ মার্চ ২০১৬

সাভার ও আশুলিয়া থেকে দুই অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সাভার ও আশুলিয়া থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।  

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সাভারের হেমায়েতপুরের নন্দখালী হলমার্ক শিল্প এলাকার পাশে ফাকা স্থানে অজ্ঞাত এক ব্যক্তির (৪৫) জবাই করা মরদেহ দেখতে পায় স্থানীয়রা । পরে তারা সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ ওই ব্যক্তির মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের সারা শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

অন্যদিকে, একই দিন সকালে আশুলিয়া থানার পুলিশ জামগড়া এলাকার একটি বাড়ি থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করে । পরে ময়না তদন্তের জন্য তা হ মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় সাভার ও আশুলিয়া থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

আল-মামুন/এমএমজেড/এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।