মুকসুদপুরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত


প্রকাশিত: ০৮:১৭ এএম, ০১ এপ্রিল ২০১৬

গোপালগঞ্জের মুকসুদপুরে প্রতিপক্ষের লাঠির আঘাতে হাজী আলী খান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার বর্ণি গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে  জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতরা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অন্যান্য ক্লিনিকে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। এ সময় কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর করা হয়।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের টুটুল মোল্লা ও ইয়াদ আলী গ্রুপের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ ও স্থানীয়  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘ দিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। শুক্রবার সকালে ইয়াদ আলীর লোকজন প্রতিপক্ষ গ্রুপের হাজী আলী খানকে পিটিয়ে হত্যা করে। এ খবর ছড়িয়ে পড়লে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মুকসুদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই এলাকার পরিস্থিতি এখন শান্ত। ময়নাতদন্তের জন্য হাজী আলী খানের মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হুমায়ূন কবীর/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।