কুমিল্লায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০২:৪৪ পিএম, ২৪ ডিসেম্বর ২০২৩

কুমিল্লার দেবিদ্বারে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাগুর সিএনজিস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া জানান, রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করা পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার টের পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এর আগে গত ৭ ডিসেম্বর ভোরে নগরীর উনাইসার এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরের অংশ পুড়ে যায়

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।