গাজীপুর সিটি করপোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি, পদসংখ্যা ৪৪টি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৯ পিএম, ১৫ এপ্রিল ২০২৬
গাজীপুর সিটি করপোরেশনের লোগো। ফাইল ছবি

গাজীপুর সিটি করপোরেশন ১৫টি পদে ৪৪ জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে, চলবে ১৯ এপ্রিল পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন করতে পারবেন। আবেদনপত্র অবশ্যই ডাকযোগে অথবা সরাসরি করতে হবে।

এক নজরে গাজীপুর সিটি করপোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
পদের বিবরণ

আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য

  • আবেদন শুরু: ১৬ মার্চ ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ১৯ এপ্রিল ২০২৬
  • আবেদন পদ্ধতি: ডাকযোগে অথবা সরাসরি
  • চাকরির ধরন: অস্থায়ী
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ
  • কর্মস্থল: গাজীপুর
  • বয়স: নির্ধারিত নয়

আবেদনের নিয়ম: প্রধান নির্বাহী কর্মকর্তা, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর ঠিকানায় পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত, দুই কপি সদ্য তোলা সত্যায়িত পাসপোর্ট সাইজ ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপিসহ আবেদন করতে পারবেন।

এমআইএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।