ভোলায় বিএনপির যুগ্ম সম্পাদককে কুপিয়ে জখম


প্রকাশিত: ০২:৩৫ এএম, ০৫ এপ্রিল ২০১৬

ভোলায় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে এ ঘটনা ঘটে।

এদিকে হামলার বিচার দাবি করে রাতেই বিএনপি কর্মীরা শহরে মিছিল করে। ট্রুমেনকে ভোলা হাসপাতালে ভর্তি করা  হয়েছে।

জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও জেলা বিএনপি সম্পাদক মো. ফারুক মিয়া এ ঘটনা পরিকল্পিত উল্লেখ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা বাসা বাড়িতেও নিরাপদ নেই। হামলার নেতৃত্বে ছাত্রলীগ সম্পাদক রিয়াজ ছিল বলেও অভিযোগ করেন বিএনপি নেতারা।

অমিতাভ অপু/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।