বন্ড সুবিধায় আনা কোটি টাকার ডুপ্লেক্স বোর্ড আটক


প্রকাশিত: ০৫:১৬ এএম, ০৬ এপ্রিল ২০১৬

এক কোটি টাকা মূল্যের ডুপ্লেক্স বোর্ড আটক করেছে কাস্টমস গোয়েন্দারা। মঙ্গলবার গভীর রাতে একটি কাভার্ড ভ্যানসহ (ঢাকা মেট্রো-ইউ-১১-২০৩২) ফৌজদার হাট থেকে বন্ড সুবিধায় আনা এসব ডুপ্লেক্স আটক করা হয়।

কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, তাজ এক্সেসরিস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান বন্ড সুবিধায় এসব পেপার বোর্ড আমদানি করেছিল। এগুলো প্রক্রিয়াজাত করে তৈরি গার্মেন্টস পণ্য রফতানি করার কথা । কিন্তু তা না করে তারা এসব পেপার বোর্ড খোলাবাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল।
 
গোপন সংবাদের ভিত্তিতে এক কোটি টাকা মূল্যের এসব পেপার বোর্ড উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

জীবন মুছা/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।