পঞ্চগড়ের দুটি আসনেই নৌকার জয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৫:২৭ এএম, ০৮ জানুয়ারি ২০২৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়ের দুটি আসনেই জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা। পঞ্চগড়-১ আসনে (পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া) নাঈমুজ্জামান ভূঁইয়া নৌকা প্রতীকে ১ লাখ ২৪ হাজার ৭৪২ ভোট পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনোয়ার সাদাত পান ৫৭ হাজার ২১০ ভোট।

অন্যদিকে পঞ্চগড়-২ আসনে (বোদা ও দেবীগঞ্জ) রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন চতুর্থবারের মতো জয়ী হয়েছেন। তিনি নৌকা প্রতিকে পান ১ লাখ ৮১ হাজার ৭২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন লাঙ্গল প্রতীকে পান ৭ হাজার ৬২৭ ভোট।

রোববার রাত সাড়ে ১০টায় রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক জহুরুল ইসলাম পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নাঈমুজ্জামান ভূঁইয়া এবং পঞ্চগড়-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

সফিকুল আলম/এমআইএইচএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।