দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


প্রকাশিত: ১১:২৮ এএম, ০৭ এপ্রিল ২০১৬

চট্টগ্রামে দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে জনতা। বৃহস্পতিবার দুপুরে নগরীর কাজির দেউড়ি রেডিসন ব্লু হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

আটক দুই ছিনতাকারী হলেন- ফারুক (২৫) ও তার সহযোগী শুক্কুর (৩০)।  

কোতোয়ালি থানার সহকারি উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দুই ছিনতাইকারীকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা। ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি ট্যাক্সিসহ তাদের আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেডিসন ব্লু’র পূর্ব পাশ থেকে মনছুরাবাদ যাওয়ার জন্য একটি সিএনজি ট্যাক্সি ভাড়া করেন দুই তরুণী। সিএনজি চালক ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের সামনে দিয়ে ঘুরি কাজির দেউড়ির দিকে যেতে থাকেন। এসময় দুই তরুণী উল্টো পথে যাওয়ার কারণ জানতে চাইলে চালক দ্রুত সামনের দিকে এগিয়ে যেতে থাকেন।

চালক ও তার সহযোগীর আচরণ সন্দেহজনক মনে হলে গাড়ির ভেতর থেকে চিৎকার শুরু করেন তারা।
পরে রেডিসন ব্লুর সামনে এলে একজন তরুণী লাফ দিয়ে পড়ে যান। এরপর স্থানীয়রা ট্যাক্সিটি আটক করে দুই ছিনতাইকারীকে গণপিটুনি দেয় জনতা।   

জীবন মুছা/এনএফ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।