স্পিকারকে মাই লর্ড সম্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৮ পিএম, ১০ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী/ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে মাই লর্ড বলে সম্বোধন করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে জুলাই অভ্যুত্থান সংশ্লিষ্ট আনা একটি বিলের ওপর বক্তব্য দেওয়ার সময় স্পিকারকে উদ্দেশ করে বারবার এই সম্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী।

বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী যখন মাই লর্ড শব্দ উচ্চারণ করছিলেন তখন তার পাশের আসনে বসে থাকা সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থকে হাসতে দেখা যায়।

এনএস/এমএমকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।