পণ্যবাহী ট্রাকে চাঁদা উত্তোলনকালে র‍্যাবের হাতে গ্রেফতার ২৫

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:৩২ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৪

পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায়কালে নারায়ণগঞ্জের বিভিন্ন প্ৰবেশমুখ থেকে ২৫ চাদাঁবাজকে হাতেনাতে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় তাদের সঙ্গে থাকা বিপুল পরিমাণের চাদাঁবাজির সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে র‍্যাব-১১ এর মিডিয়া অফিসার সনদ বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার (৪ ফেব্রুয়ারি) জেলার বিভিন্ন প্রবেশমুখ থেকে আটক হন এরা।

গ্রেফতারদের মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন জুয়েল আহমেদ (৩০), শফিকুল ইসলাম (২৭), আব্দুর রহমান (৩০), আশরাফ উদ্দিন (৪০), খলিল (৪০), ওমর ফারুক (২৮), ওমর ফারুক (৪০), হাসান মাসুম (৪০), বিপ্লব খান (২৯), ফরহাদ (২৮), আসিফ (২১),
আতিকুর রহমান (৪৫) ও মারুফ হোসেন (২৮)

এছাড়া অর্থদণ্ড প্রাপ্তরা হলেন কবির হোসেন (২৮), রানা (৩০), রাজিব (৩০), দিপু (১৯), সাদ্দাম হোসেন (১৮), সুমন খান লাল (৩২), আব্দুর রহমান মুন্না (৪০), সোহেল (৩৫), আল আমিন (৩৫), ইকবাল (৪৫), রকিবুল হাসান (২৬) ও রাসেল (২৫)।

jagonews24

র‍্যাব জানায়, প্রাথমিক তদন্তে তারা জানতে পারেন সম্প্রতি পণ্যবাহী যানবাহনে চাঁদাবাজির কারণে অযৌক্তিক ও অস্বাভাবিকভাবে বাড়ছে নিত্যপণ্যের মূল্য। ফলে সড়ক ও মহাসড়কে এসব বাড়তি খরচের খেসারত দিতে হচ্ছে সাধারণ ক্রেতাদের। যার কারণে সবজির মৌসুমেও কমছে না সবজির দাম। তাই জনগণের সুবিধার্থে অভিযানে নেমে গ্রেফতার করে এদের।

পরে গ্রেফতারদের জিজ্ঞাসা করলে তারা নারায়ণগঞ্জের প্রবেশমুখে বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়িতে চাঁদাবাজি করে আসছিল বলে স্বীকার করেন। তথাকথিত ইজারাদারদের নির্দেশে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে প্রতি রাতে বিভিন্ন এলাকায় রাস্তার ওপর অবস্থান নেন। অনেক ক্ষেত্রে তারা চাঁদা আদায়ের রশিদও দিয়ে থাকেন।  

র‍্যাব আরও জানায়, মাঝেমধ্যে গাড়ি চালকরা চাঁদাবাজদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের গাড়ি ভাঙচুর, চালক ও হেলপারকে মারধরসহ প্রাণনাশের হুমকি দেয়। মূলত এদের কাছে দূরপাল্লার পণ্যবাহী ট্রাক চালক ও ব্যবসায়ীরা জিম্মি। এ বাড়তি খরচের ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো যাচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গ্রেফতারদের মধ্যে ১৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে কারাগারে ও ১২ জনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে বলেও জানানো হয়।

রাশেদুল ইসলাম রাজু/এনআইবি/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।