কুমিল্লা

ট্রাক্টর-অটোরিকশা সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৫:২০ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২৪

কুমিল্লার চান্দিনায় ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মাধাইয়া-রহিমানগর সড়কের দেওকামতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের কৈকরই গ্রামের জসিম উদ্দিনের ছেলে মো. হাসান (১৬) ও চাঁদপুরের কচুয়া উপজেলার হোসেনপুর গ্রামের হাফিজ উল্লাহর ছেলে তাওহিদ (২০)। হাসান এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নবাবপুর থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে উপজেলার লক্ষ্মীপুর নতুন বাজারে যাচ্ছিল। পথে মাটিবাহী একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় হাসান।

ওসি আরও জানান, রাতেই দুর্ঘটনাকবলিত অটোরিকশা ও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক্টরের চালক পলাতক।

জাহিদ পাটোয়ারী/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।