মহেশখালীতে ছুরিকাঘাতে যুবক নিহত
কক্সবাজারের মহেশখালী পৌরসভায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মো. লোকমান (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি পৌরসভার পুটিবিলা দাসিমাঝিপাড়ার কালুমিয়ার ছেলে। রোববার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সাকলে বসতভিটার সীমানা বিরোধের জের ধরে কালুমিয়া ও তার ভাই নুরুচ্ছবির মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে কালু মিয়া ও নুরুচ্ছবির ছেলেরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় নূরুচ্ছবির ছেলে মো. হাশেম ধারালো দিয়ে লোকমানকে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এরপর সেখানেই তার মৃত্যু হয়।
মহেশখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দিদারুল ফেরদৌস জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এআরএ/পিআর