মিয়ানমারের ২৭ নাগরিককে স্বদেশে ফেরত
ফাইল ছবি
কক্সবাজারের ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক মিয়ানমারের ২৭ নাগরিককে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।
শুক্রবার দিনভর উখিয়ার পার্শ্ববর্তী ঘুমধুম ইউনিয়নের তুমব্র ও ঘুমধুম বিওপি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করে। সন্ধ্যায় তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।
কক্সবাজার-১৭ বিজিবির অধিনায়ক ইমরান উলাহ সরকার জানান, মিয়ানমার সীমান্তের বেতবুনিয়া বাজার এলাকায় বিজিবির সদস্যরা টহল দেয়ার সময় ২৭ রোহিঙ্গাদের আটক করে। আটকদের মানবিক সেবা দিয়ে শুক্রবার সন্ধ্যায় তাদের স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।
চলিত এপ্রিল মাসে এ পর্যন্ত ২২৫ জন মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) সীমান্ত অতিক্রমের সময় আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/এআরএ/এমএস