কুমিল্লায় অস্ত্র-কার্তুজসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ১৭ এপ্রিল ২০২৪

কুমিল্লায় অস্ত্র ও কার্তুজসহ মো. নাইম (২৪) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

কুমিল্লা নগরীর উত্তর কালিয়াজুরি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (১৭ এপ্রিল) বিকেলে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার মো. নাইম কুমিল্লা নগরীর উত্তর কালিয়াজুরি এলাকার মো. তপন মিয়ার ছেলে।

অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (১৬ এপ্রিল) দিবাগত রাতে উত্তর কালিয়াজুরি এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় মো. নাইমকে আটক করে তল্লাশী করলে একটি এলজি গান ও এক রাউন্ড কার্তুজ পাওয়া যায়।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে নাইম কুমিল্লার বিভিন্ন স্থানে অস্ত্র দেখিয়ে বিভিন্ন অপরাধ পরিচালনা করছিল। এ ঘটনায় তার বিরুদ্ধে কুমিল্লা জেলা কোতয়ালী মডেল থানায় অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে পুলিশে দেওয়া হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।